দাম কমবে স্মার্টফোনের
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্রাহকদের গলা কেটে দাম নেয়ার ক্ষেত্রে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা দেখা যায় ব্র্যান্ড স্মার্টফোন কোম্পানিগুলোর মধ্যে। আগামী কয়েক বছরের মধ্যে স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধি ঝিমিয়ে আসলে এই প্রতিযোগিতায়ও ভাটা নামবে বলে জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি।
এক পূর্বাভাসে আইডিসি জানায়, ২০১৪ এর তুলনায় ২০১৫ সালে স্মার্টফোনের প্রবৃদ্ধি কমে যাবে ২৬ শতাংশ। এতে আসন্ন বছরে ১.৫ বিলিয়ন ইউনিটের মতো স্মার্টফোন বিক্রি হবে।
আইডিসির মতে, ২০১৮ সাল পর্যন্ত যদি প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকে, তবে স্মার্টফোনের চাহিদা ৯.৮ শতাংশ পর্যন্ত কমে যাবে। এতে এই সময়ের মধ্যে স্মার্টফোনের গড় বিক্রি ২৯৭ থেকে ২৪১ ডলারে নেমে আসবে।
এর প্রভাবটা পড়বে বাংলাদেশ ও ভারতের মতো বিকাশমান দেশের বাজারে। এতে স্মার্টফোনের দাম গড়ে ১৩৫ ডলার থেকে নেমে ১০২ ডলারে নেমে আসবে।
গলাকাটা দামে বড়ো ধাক্কা লাগলে কোম্পানিগুলোর প্রবৃদ্ধি মাত্র ৪.২ শতাংশ বাড়তে পারে।
আইডিসি’র বিশ্লেষক মেলিসা চাও বলেন, দাম পড়তে শুরু করলে বাজারের ভুঁইফোঁড় চীনা কোম্পানিগুলোর দৌড়ে নেতিয়ে পড়া ভাব দেখা দেবে।
শীঘ্রই বাজার থেকে প্রিমিয়াম ফোনের উঠে যাওয়ার সম্ভাবনা নেই, তাই আগামী দুই-তিন বছরের মধ্যে কম দামে স্মার্টফোন কেনার চাহিদাও কমবে না।
আইডিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ের মধ্যে গুগলের ৬১ শতাংশ পর্যন্ত আয় করে অ্যান্ড্রয়েড ডিভাইস বিশ্ববাজারের ৮০ ভাগ দখল করে রাখবে। অপরদিকে, অ্যাপল ১৩ শতাংশ ইউনিট স্মার্টফোন বিক্রি করে ৩৪ শতাংশ আয় করবে।
আইডিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ের মধ্যে গুগলের ৬১ শতাংশ পর্যন্ত আয় করে অ্যান্ড্রয়েড ডিভাইস বিশ্ববাজারের ৮০ ভাগ দখল করে রাখবে। অপরদিকে, অ্যাপল ১৩ শতাংশ ইউনিট স্মার্টফোন বিক্রি করে ৩৪ শতাংশ আয় করবে।
যেহেতু এখন অ্যান্ড্রয়েডের আধিপত্য চলছে তাই তাৎপর্যপূর্ণ কোন পরিবর্তন না নিয়ে আসা পর্যন্ত টাইজেন বা ফায়ারফক্সের মতো নতুন অপারেটিং সিস্টেম কিছুই অর্জন করতে পারবে না।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে ফখরুদ্দিন মেহেদী
Written by Unknown
We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

0 comments:
Post a Comment